banglahour

ময়মনসিংহে শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ১০

সারাদেশ | কাজী মোহাম্মদ মোস্তফা ময়মনসিংহ প্রতিনিধি

(১০ মাস আগে) ২০ ডিসেম্বর ২০২৫, শনিবার, ৭:৪৪ অপরাহ্ন

ময়মনসিংহের ভালুকায় নবীজি কটুক্তি ও ধর্ম অবমাননার অভিযোগে দিপু চন্দ্র দাস নামে এক শ্রমিককে  পিটিয়ে হত্যার পর মরদেহ পুড়িয়ে দেয়ার ঘটনায় সন্দেহভাজন ১০ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। 
আজ (শনিবার) র‍্যাব-১৪ ও জেলা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

দুপুরে র‍্যাবের অধিনায়ক নয়মুল হাসান জানান, বৃহস্পতিবার রাতে ভালুকার জামিরদিয়া এলাকার পাইওনিয়ার নিটওয়্যারস বিডি লিমিটেড কারখানায় ধর্ম অবমাননার অভিযোগে দিপুকে গণপিটুনি দেয় উত্তেজিত জনতা। পরে তার মরদেহ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে নিয়ে আগুনে পুড়িয়ে দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ গিয়ে রাত আড়াইটার দিকে অর্ধপোড়া মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

তিনি আরো বলেন, আইন নিজের হাতে তুলে নেয়ার অধিকার কারো নেই। ওই যুবককে পুলিশের হাতে না দিয়ে জনতার হাতে কেন তুলে দেয়া হলো তা খতিয়ে দেখা হচ্ছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল