banglahour

ময়মনসিংহে বিশ্ব মেডিটেশন দিবস পালিত

সারাদেশ | কাজী মোহাম্মদ মোস্তফা ময়মনসিংহ প্রতিনিধি

(১০ মাস আগে) ২১ ডিসেম্বর ২০২৫, রবিবার, ৫:৫৮ অপরাহ্ন

মেডিটেশন বা ধ্যান চর্চায় বৈশ্বিক সচেতনতা তৈরির লক্ষ্যে ময়মনসিংহে বিশ্ব মেডিটেশন দিবস পালিত হয়েছে। ‘মন ভালো তো সব ভালো’ এই ঘোষণার মধ্য দিয়ে কোয়ান্টাম ফাউন্ডেশন ময়মনসিংহ শাখার উদ্যোগে আজ (রবিবার) সকালে নগরীর শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্কের বৈশাখী মঞ্চে নানা কর্মসুচীর মাধ্যমে দিবসটি পালিত হয়।
জাতিসংঘ মূলত মানসিক ও শারীরিক সুস্বাস্থ্যের সার্বজনীন অধিকারকে স্মরণ করে দিতে চায়। ‘বিশ্ব মেডিটেশন দিবস’ ঘোষণা করলেও মেডিটেশনের ইতিহাস বহু প্রাচীন। এটি মূলত মনের ব্যায়াম-মনকে স্থির ও প্রশান্ত রাখার এক পরীক্ষিত অনুশীলন। মনকে ভালো রাখার পাশাপাশি শরীরকে সুস্থ রাখতেও মেডিটেশনের কার্যকারিতা বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত।
বাংলাদেশে তিন দশকেরও বেশি সময় ধরে মেডিটেশন চর্চাকে জনপ্রিয় করে তুলেছে কোয়ান্টাম ফাউন্ডেশন। বিশ্ব মেডিটেশন দিবস উপলক্ষে জয়নুল আবেদীন পার্কে সকালে শতাধিক বিভিন্ন বয়সী ব্যক্তিরা অংশ নেন। দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে একযোগে মেডিটেশন, বিশ্ব মেডিটেশন দিবসকে কেন্দ্র করে আরও বেশি মানুষ যুক্ত হবেন ভালো থাকার এই অনুশীলনে, কারণ মন ভালো থাকলেই সব ভালো।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল