banglahour

হাদি হত্যার প্রতিবাদে ময়মনসিংহ মেডিকেল কলেজে বিক্ষোভ মিছিল

সারাদেশ | কাজী মোহাম্মদ মোস্তফা ময়মনসিংহ প্রতিনিধি

(১০ মাস আগে) ২১ ডিসেম্বর ২০২৫, রবিবার, ৬:০১ অপরাহ্ন

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে ময়মনসিংহ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে।

আজ (রবিবার) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজের প্রধান ফটকের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এতে বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নেন।

মিছিল থেকে বক্তারা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তারা হাদি হত্যাকাণ্ডে জড়িত খুনিদের অবিলম্বে ভারত থেকে ফিরিয়ে এনে ফাঁসির দাবি জানান।

এ সময় বিক্ষোভকারীরা
‘তুমি কে আমি কে—হাদি হাদি’,
‘শহীদ হাদীর রক্ত বৃথা যেতে দেব না’,
‘ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান’,
‘আমরা সবাই হাদি হবো—হাদি হত্যার বদলা নেবো’
—এ ধরনের স্লোগান দেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল