banglahour

এনআরবি ব্যাংক পিএলসির ১২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

অর্থনীতি | নিজস্ব প্রতিবেদক

(৩ মাস আগে) ২১ ডিসেম্বর ২০২৫, রবিবার, ৬:৪৩ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ২:০৭ পূর্বাহ্ন

এনআরবি ব্যাংক পিএলসির ১২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। সভায় শেয়ারহোল্ডাররা সর্বসম্মতিক্রমে গত বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুমোদন দেন এবং লভ্যাংশ ঘোষণা করা হয়। পাশাপাশি ২০২৫ সালের জন্য আইনগত নিরীক্ষক ও কর্পোরেট গভর্ন্যান্স নিরীক্ষক নিয়োগ এবং তাঁদের পারিশ্রমিক নির্ধারণ করা হয়।

বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫ তারিখে রাজধানীর দ্য ওয়েস্টিন ঢাকা-তে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জনাব ইকবাল আহমেদ ওবিই, ডিবিএ।

সভায় ব্যাংকের স্পন্সর, স্বতন্ত্র পরিচালক এবং শেয়ারহোল্ডাররা সরাসরি উপস্থিত থাকার পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমেও অংশগ্রহণ করেন, যা শেয়ারহোল্ডারদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করে।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব মো. কামরুল ইসলাম চৌধুরী, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান; জনাব এ. কে. এম. মিজানুর রহমান, এফসিএ, অডিট কমিটির চেয়ারম্যান; এবং জনাব শেখ মো. সালিমসহ পরিচালনা পর্ষদের সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সভায় ব্যাংকের সামগ্রিক কার্যক্রম, আর্থিক অগ্রগতি, কর্পোরেট সুশাসন এবং ভবিষ্যৎ কৌশল নিয়ে আলোচনা হয়। শেয়ারহোল্ডাররা ব্যাংকের ধারাবাহিক উন্নয়ন ও স্থিতিশীল প্রবৃদ্ধি নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল