
(৪ মাস আগে) ২২ ডিসেম্বর ২০২৫, সোমবার, ১:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ২:৩০ পূর্বাহ্ন
বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বীর-উত্তম খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিবাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ এয়ার ভাইস মার্শাল (অব.) এ.কে. খন্দকারের নামাজে জানাজা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
অনুষ্ঠিত জানাজায় প্রধান উপদেষ্টা এ.কে. খন্দকারের মরহুম আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
জানাজা শেষে প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন, এ.কে. খন্দকার ছিলেন মহান মুক্তিযুদ্ধের এক সাহসী সংগঠক ও দক্ষ সামরিক নেতৃত্বের প্রতীক। দেশের স্বাধীনতা অর্জনে তাঁর অবদান জাতি চিরদিন কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে।
এ সময় উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, মুক্তিযোদ্ধা, সামরিক ও বেসামরিক কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জানাজা ও শোকসভায় অংশ নেন।
উল্লেখ্য, এ.কে. খন্দকার মহান মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের মাধ্যমে দেশের স্বাধীনতা অর্জনে অনন্য অবদান রাখেন। তাঁর মৃত্যুতে জাতি একজন গুণী সন্তানকে হারালো।