banglahour

ভালুকায় দীপু দাস হত্যায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

সারাদেশ | কাজী মোহাম্মদ মোস্তফা,ময়মনসিংহ প্রতিনিধি

(১০ মাস আগে) ২২ ডিসেম্বর ২০২৫, সোমবার, ৬:৪২ অপরাহ্ন

ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে ভালুকায় দীপু চন্দ্র দাস হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ (সোমবার) দুপুরে সচেতন ময়মনসিংহবাসীর উদ্যোগে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে মানববন্ধনে নিহত দিপু চন্দ্র দাসের পরিবারের লোকজনসহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। 
মানববন্ধনে বক্তারা কারখানার মালিকসহ প্রকৃত দোষীদের দ্রæত গ্রেফতার ও বিচার দাবি করেন এবং দীপু দাসের পরিবারকে ক্ষতিপূরণের দাবি জানান। 
এসময় দীপু দাসের ছোট ভাই অপু দাস, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা আল নুর মো. আয়াস, হৃদয় খান, সাংবাদিক মোজাম্মেল খোকন, কাজী মোহাম্মদ মোস্তফা বক্তব্য রাখেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল