banglahour

গণমাধ্যমের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

সারাদেশ | মুজাহিদ প্রিন্স,পটুয়াখালী প্রতিনিধি

(১০ মাস আগে) ২২ ডিসেম্বর ২০২৫, সোমবার, ৬:৪৫ অপরাহ্ন

প্রথম আলো ও ডেইলিস্টার সহ দেশের বিভিন্ন গণমাধ্যমে অগ্নিসংযোগ লুটপাট, সাংবাদিকদের উপর দমন পীড়ন ও হামলার প্রতিবাদে পটুয়াখালীর বাউফলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 
সোমবার বেলা ১১টায় বাউফল প্রেসক্লাবের সামনে আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের পাশাপাশি  বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

বাউফল প্রেসক্লাবের সভাপতি জলিলুর রহমানের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রবীণ সাংবাদিক আমিরুল ইসলাম, অতুল পাল, জসিমউদ্দিন, এবিএম মিজানুর রহমান ও মো. অহিদুজ্জামান ডিউক।

বক্তারা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমগুলোর পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবী জানান।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল