banglahour

আট দফা দাবিতে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ খুলনা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীদের

সারাদেশ | ব্যুরো প্রধান খুলনা

(১০ মাস আগে) ২৩ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, ৬:৪৫ অপরাহ্ন

আট দফা দাবিতে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও সমাবেশ করেছে খুলনা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। আজ সকাল ১০ টার দিকে তারা খুলনার মহসিন মোড় এলাকায় এই বিক্ষোভ ও সমাবেশ করে। এসময় সড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। তারা বলেন, ডিপ্লোমা কৃষিবিদদের জন্য সরকারি কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ না পাওয়ায় শিক্ষার অধিকার থেকে বঞ্চিত। ইন্টার্নি ভাতা চালু ও ফাউন্ডেশন ট্রেনিংয়ের ব্যবস্থা করা জরুরী।  এ ট্রেনিংএর মাধ্যমে কেবল শিক্ষার্থীরা, নয় পুরো কৃষি নির্ভর ব্যবস্থার উন্নতি ঘটবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানায় শিক্ষার্থীরা। প্রায় ঘন্টাব্যপি সড়ক অবরোধে যানচলাচল ব্যহত হয়। পরে সেনাবাহিনীর অনুরোধে মহাসড়ক থেকে চলে আসে শিক্ষার্থীরা।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল