banglahour

ভূঞাপুর প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি রাজ্জাক, কামাল সম্পাদক

সারাদেশ | আতিফ রাসেল টাঙ্গাইল প্রতিনিধি

(১০ মাস আগে) ২৩ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, ৬:৪৮ অপরাহ্ন

টাঙ্গাইলের ভূঞাপুর প্রেসক্লাবের (২০২৬-২০২৭) সনের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে দ্বিতীয় বারের মতো সভাপতি হিসেবে মোহাম্মদ আব্দুর রাজ্জাক (দৈনিক কালের কণ্ঠ) ও সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন (আরটিভি ও দৈনিক মানবজমিন) নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪ টায় নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তারা।  

১৩ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি আলীম আকন্দ (আমার দেশ), সহ-সভাপতি সৈয়দ সরোয়ার সাদী রাজু (বিজনেস বাংলাদেশ), যুগ্ম সম্পাদক ইব্রাহীম ভূইয়া (প্রতিদিনের সংবাদ), সাংগঠনিক সম্পাদক মামুন সরকার (আমার সংবাদ), কোষাধ্যক্ষ কোরবান আলী তালুকদার (বাংলাদেশ বুলেটিন), ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক রফিকুল ইসলাম রবি (দেশকাল), দপ্তর ও পাঠাগার সম্পাদক মাহমুদুল হাসান (এনটিভি)।

কার্যকরী সদস্যরা হলেন- আল আমিন শোভন (আনন্দ টিভি), আব্দুর রশিদ শেখ (ভোরের ডাক), মো. নাসির উদ্দিন (দেশ রুপান্তর) ও তৌফিকুর রহমান মানিক (সময়ের কণ্ঠস্বর)।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ। নির্বাচন কমিশনারদ্বয় হলেন, একুশে টিভির কাজী তাজ উদ্দীন রিপন ও চ্যানেল ২৪ এর মাসুদ রানা।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল