
(১০ মাস আগে) ২৩ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, ৬:৪৯ অপরাহ্ন
ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে শ্রমিক দিপুকে পিটিয়ে হত্যার পর মরদেহ পুড়িয়ে দেয়ার ঘটনায় নিহতের গ্রামে বাড়ি পরিদর্শন করেছে ১৭টি মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ।
আজ (মঙ্গলবার) সকালে তারাকান্দার বানিহালা মোকামিয়াকান্দা গ্রামে যান তারা। এসময় নেতৃবৃন্দ দিপুর পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং ঘটনার সুষ্ঠু বিচারের জন্য প্রশাসনের কাছে দাবি জানান।
মানবাধিকার নেতৃবৃন্দ নাগরিক কোয়ালিশনের শহিদুল আলম ও লেখক-নৃবিজ্ঞানী রেহনুমা আহমেদ বলেন, দেশে যে মব কালচার চলছে তা থেকে বেড়িয়ে আসতে হবে। ইসলাম ধর্ম কখনও মানুষ হত্যাকে সমর্থন করে না। ইসলাম ধর্মের তাৎপর্য সকলকে বুকে ধারন করতে হবে। কেউ যদি অপরাধ করে তাকে আইনের হাতে তুলে দিতে হবে। আইন তার বিচার করবে।
উল্লেখ ১৮ ডিসেম্বর রাতে ভালুকার জামিরদিয়া এলাকার পাইওনিয়ার নিটওয়্যারস বিডি লিমিটেড কারখানায় ধর্ম অবমাননার অভিযোগে দিপুকে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন দেয় উত্তেজিত জনতা