banglahour

রাজবাড়ীতে জমির আইল নিয়ে ভাইদের মধ্যে সংঘর্ষে,নিহত-১, আহত-৪

অপরাধ | ইমরান খান রাজবাড়ী প্রতিনিধি

(১০ মাস আগে) ২৩ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, ৬:৫১ অপরাহ্ন

রাজবাড়ীর বালিয়াকান্দিতে জমির আইল নিয়ে ভাইয়ের মধ্যে সংঘর্ষের সময় হাবিব শেখ (৪২) নামে এক জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৪ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার নবাবপুর ইউনিয়নের ব্যাঙডুবি বিলের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত হাবিব শেখ উপজেলার নবাবপুর ইউনিয়নের বনগ্রামের লিয়াকত শেখের ছেলে।
আহতরা হলেন,  একই গ্রামের মনজু শেখের ছেলে শরিফুল শেখ (৩৫) ও টোকন শেখ (৩২), আবেদ আলী শেখের ছেলে জামাল উদ্দিন শেখ (৬০) ও রাকিব শেখ (২৭)।

হাসপাতালে চিকিৎসাধীন শরিফুল শেখ বলেন,নিহত হাবিব শেখ আমার পাওয়ার টিলার চালাচ্ছিল। জমির আইল নিয়ে চাচাতো ভাই জামাল উদ্দিন শেখের সাথে কথাকাটাকাটি হয়। এসময় আমার ও আমার ভাই টোকন শেখকে মারপিট করে চাচাতো ভাই জামাল ও রাকিব। এসময় হাবিব এগিয়ে এসে মারপিট ঠেকাতে গেলে মাটিতে পড়ে যায়।পরে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ ফারুক হোসেন বলেন,হাসপাতালে আনার আগেই হাবিব শেখের মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ এখনই বলা সম্ভব হচ্ছে না।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রব তালুকদার বলেন, জমি নিয়ে বিরোধে ৪জন আহত হয়েছেন। এসময় এক কৃষকের মৃত্যু হয়েছে। সংঘর্ষ দেখে হার্ড এ্যাটাকে মৃত্যু না সংঘর্ষে মৃত্যু হয়েছে এটা এখনো বলা সম্ভব হচ্ছে না। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল