banglahour

লংগদুতে বিজিবির অভিযানে ২ লক্ষ ৪১ হাজার টাকা অবৈধ গোল কাঠ জব্দ

সারাদেশ | রাঙ্গামাটি প্রতিনিধি

(১০ মাস আগে) ২৩ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, ৬:৫৪ অপরাহ্ন

রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলায় রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) এর অভিযানে বিপুল পরিমান অবৈধ কাঠ জব্দ করা হয়েছে। 
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় রাঙ্গীপাড়া এলাকায় ঠেকাপাড়া নামক স্থানে একদল চোরাকারবারী পাচারের উদ্দেশ্যে বন থেকে কাঠ কেটে জমা করে রেখেছে। 
উক্ত সংবাদের ভিত্তিতে রাজনগর জোন কমান্ডারের নির্দেশনায় ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার কে এইচ এম গোলাম কিবরিয়ার নেতৃত্বে বিজিবি টহল দল উক্ত স্থানে অভিযান পরিচালনা করে। পরিচালিত অভিযানে টহল দল উক্ত স্থান হতে ১১৩ সিএফটি সেগুন কাঠ এবং ১০ সিএসফটি গামারী কাঠ জব্দ করে। যার সিজার মূল্য ২ লক্ষ ৪১ হাজার  টাকা।
এ ব্যাপারে জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ শাহনেওয়াজ তাসকিন, পিএসসি এসি রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) জানান, এভাবে বন থেকে অবৈধভাবে কাঠ কেটে চোরাচালানের ফলে বনাঞ্চল ধ্বংস ও পরিবেশ ক্ষতিগ্রস্থ হচ্ছে। বিজিবি টহলদলের তৎপরতায় রাজস্ব ফাঁকি দেয়া এই সকল কাঠ পাচার রোধ করা সম্ভব হয়েছে। কিছু অসাধু কাঠ ব্যবসায়ী রাজস্ব ফাঁকি দিয়ে পার্বত্যঞ্চলের বিভিন্ন এলাকা হতে কাঠ পাচার করে থাকে। উর্ধ্বতন দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এই অভিযান পরিচালনা করে অবৈধ কাঠ আটক করা হয়েছে। চোরাচালানের বিরুদ্ধে চলমান অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল