banglahour

বাঘাইছড়ি দূর্গম সাজেকে শিক্ষার্থীদের পাশে বাংলাদেশ সেনাবাহিনী

শিক্ষা | রাঙ্গামাটি প্রতিনিধি

(৫ মাস আগে) ২৩ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, ৬:৫৫ অপরাহ্ন

পার্বত্য চট্টগ্রামে দূর্গম পাহাড়ি এলাকার মানুষের আত্ম উন্নয়নের নিমিত্তে এবং শিক্ষার আলো ছড়িয়ে দেয়ার প্রয়াসে ধারাবাহিকভাবে শিক্ষার্থীদের সহযোগিতা ও উৎসাহ প্রদানের অংশ হিসেবে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে সাজেক জুনিয়র হাইস্কুলে ছাত্রদের মাঝে শিক্ষা উপকরণ এবং স্কুল পরিচালনার জন্য ল্যাপটপ বিতরণ করেন সেনাবাহিনীর জোন কমান্ডার, বাঘাইহাট জোন। 
পিছিয়ে পরা এই স্কুলটির সার্বিক উন্নয়নে বিগত প্রায় কয়েক মাস ধরে নানা উন্নয়নমূখী সংস্কার মূলক কাজ চালিয়ে যাচ্ছে বাঘাইহাট জোনের দায়িত্ব প্রাপ্ত ১৪ ই বেংগল। ইতোমধ্যে পানি ব্যবস্থা, গেইট নির্মান, টয়লেট নির্মাণসহ, লাইব্রেরী, শহীদ মিনার ও ক্লাস রুম সংস্কার এবং ডিজিটাল ক্লাসের ব্যবস্থা করা হয়েছে।
এদিকে বড়দিন উদযাপন উপলক্ষে রুইলুই পাড়া গির্জায় গির্জা পরিচালনা কমিটির হাতে নগদ অর্থ প্রদান করা হয়। অন্যদিকে বাঘাইছড়ি ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম এর আয়োজনে এসএসসি ও এইচএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, একাদশ -দ্বাদশ শ্রেণির পাঠ্যবই বিতরণ ও আলোচনা সভা সাজেক রুইলুই পাড়া ত্রিপুরা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। 
এসময় বাঘাইছড়ি উপজেলা ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম এর সভাপতি মাচাং শাকিল ত্রিপুরা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১৪ই বেংগল বাঘাইহাট সেনা জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ মনিরুল ইসলাম, পিপিএম (বার) পিএসসি।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা, সাজেক জুনিয়র হাই স্কুলের সহ সভাপতি সিরাজুল ইসলাম সহ  স্থানীয় জনপ্রতিনিধি ও নেতৃবৃন্দ।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল