banglahour

ময়মনসিংহে উদীচীর ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদী গান

সারাদেশ | কাজী মোহাম্মদ মোস্তফা,ময়মনসিংহ প্রতিনিধি

(১০ মাস আগে) ২৩ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, ৭:২৪ অপরাহ্ন

ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা শরীফ ওসমান হাদীকে গুলি করে হত্যা ঢাকায়  উদীচী, ছায়ানট, প্রথম আলো, ডেইলি স্টার অফিসে হামলা ভাংচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে ময়মনসিংহে ঘন্টাব্যাপী মানববন্ধন ও  প্রতিবাদী গানের কর্মসুচী পালন করেছে।
অশুভ আর অসুন্দরের উত্থানে চারদিক প্রকম্পিত এর প্রতিবাদে উদীচী ময়মনসিংহ শাখার উদ্যোগে আজ (মঙ্গলবার) বিকালে প্রেসক্লাবের সামনে উদীচীর শিল্পীরা ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদী গান পরিবেশন করে। 
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টি ময়মনসিংহ জেলা সভাপতি অ্যাডভোকেট কমরেড এমদাদুল হক মিল্লাত, সাধারন সম্পাদক শেখ বাহার মজুমদার, উদীচীর সাধারন সম্পাদক যিশুতোষ তালুকদার,সহসভাপতি সনৎ কুমার ঘোষ,মহিলা পরিষদের সাধারন সম্পাদক ফাহমিদা ইয়াছমিন রুনা, সহসভাপতি অধ্যাপিকা লীলা রায় ও সাজেদা বেগম সাজু প্রমুখ।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল