
(১০ মাস আগে) ২৩ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, ১০:১৯ অপরাহ্ন
জেলার রামপালে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একজন ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার সময় উপজেলার বাশতলী ইউনিয়নের তালবুনিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে উপজেলার ইসলামবাদ গ্রামের মৃত ইনসান সরদারের ছেলে রেজাউল সরদার (৪৫) কে অভিযুক্ত করা হয় এ জরিমানা করা হয় ।
রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অভিজিৎ চক্রবর্তী জানান,অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তালবুনিয়ার এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসান হয়। এ সময় বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর অধীনে ড্রেজার মালিক রেজাউল সরদার কে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় । অর্থদণ্ডের টাকা তাৎক্ষণিক ভাবে আদায় করা হয়েছে । তিনি বলেন এমন অভিযান চলমান রয়েছে। তথ্য দিয়ে সবাইকে সহযোগীতার অনুরোধ করেন তিনি।