banglahour

শতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করলো লংগদু জোন

সারাদেশ | রাঙ্গামাটি প্রতিনিধি

(১০ মাস আগে) ২৪ ডিসেম্বর ২০২৫, বুধবার, ৭:২৭ অপরাহ্ন

পৌষের এই কনকনে শীতে বিপর্যস্ত শ্রমজীবী মানুষের জীবন যাত্রা। এই কনকনে শীতে অসহায় হতদরিদ্র পরিবারের পাশে দাড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী লংগদু জোন। 
বুধবার (২৪ ডিসেম্বর) সকাল দশটায় রাঙ্গামাটির লংগদুতে খাগড়াছড়ি রিজিয়নের লংগদু জোনের হেলিপেট মাঠে দুই শতাধিক পাহাড়ি বাঙ্গালী জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র, কম্বল, জ্যাকেট, প্যান্টসহ নানাবিধ শীতবস্ত্র অসহায় হতদরিদ্র পরিবারের হাতে তুলেদেন জোন অধিনায়ক লে. কর্নেল মীর মোর্শেদ এসপিপি পিএসসি।  
এসময় উপস্থিত ছিলেন, অত্র জোনের উপ-অধিনায়ক মেজর হোসাইন মোহাম্মদ মারুফ সহ সেনাবাহিনীর অন্যান্য বিভিন্ন পদবির অফিসারবৃন্দ।
জোন অধিনায়ক লে.কর্নেল মীর মোর্শেদ এসপিপি পিএসসি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা দেশ এবং দেশের মানুষের জন্য কাজনকরে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় শীতার্ত মানুষের পাশে দাড়িয়েছে সেনাবাহিনীর তেজস্বী বীর লংগদু জোন। আগামীতেও এধরণের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।
শীতবস্ত্র হাতে পেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভুয়সী প্রশংসা করে সেবা গ্রহীতারা। 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল