banglahour

ময়মনসিংহে তারুণ্যের উৎসব উপলক্ষে চাকরি মেলা অনুষ্ঠিত

সারাদেশ | কাজী মোহাম্মদ মোস্তফা ময়মনসিংহ প্রতিনিধি

(১০ মাস আগে) ২৪ ডিসেম্বর ২০২৫, বুধবার, ৭:৩১ অপরাহ্ন

তারুণ্যের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ময়মনসিংহে তারুণ্যের উৎসব উপলক্ষে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে।
আজ (বুধবার) সকালে ময়মনসিংহ পলিটেকনিক ইন্সটিটিউট হোস্টেল মাঠে চাকরি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী।
কারিগরি শিক্ষা অধিদপ্তরের সহযোগিতায় ময়মনসিংহ পলিটেকনিক ইন্সটিটিউট দিনব্যাপী এ মেলার আয়োজন করে। 
চাকরি মেলা আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক সেঁজুতি ধর, এসেট প্রকল্পের উপপ্রকল্প পরিচালক প্রকৌশলী রবীন্দ্রনাথ মাহাত, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ কেপায়েত উল্লাহ, উপাধ্যক্ষ শওকত হোসেন।
মেলায় শিল্প-কারখানাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ৩৫টি স্টল অংশ নেয়। পরে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে চাকরি প্রত্যাশী তরুণ-তরুণীদের হাতে নিয়োগপত্র তুলে দেন অতিথিরা।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল