banglahour

ভৈরবে বিভাগীয় ও জাতীয় পর্যায়ে বিশেষ কৃতিত্বের জন্য শিশু কিশোরদের সংবর্ধনা ও আলোচনা সভা

সারাদেশ | এম এ হালিম, ভৈরব প্রতিনিধি

(১০ মাস আগে) ২৪ ডিসেম্বর ২০২৫, বুধবার, ৭:৩২ অপরাহ্ন

 বিভাগীয়  ও জাতীয় পর্যায়ে  বিশেষ  কৃতিত্বের  জন্য  ভৈরবে শিশু কিশোরদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  ভৈরব  শিল্প কলা একাডেমির আয়োজনে ও  দৈনিক পূর্বকণ্ঠ পত্রিকার সহযোগিতায় আজ বুধবার সকালে পৌরসভার অডিটোরিয়ামে সহকারী কমিশনার  ( ভূমি)   এ কে এম আজিমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভৈরব প্রেসক্লাবের আহবায়ক মোস্তাফিজ আমিন,সদস্য সচিব সোহেলুর রহমান, শিক্ষাবিদ অধ্যক্ষ শরীফ আহমেদ,ডাঃ কিশোর কুমার ধর প্রমূখ। এ সময় তারা বলেন, শিশু- কিশোরদের কে সংস্কৃতি চর্চায় উৎসাহিত করতে হবে।  তাদের জীবন কে সুন্দর ভাবে গড়তে হবে। আজ ভৈরবের শিশুরা বিভাগীয় ও জাতীয় পর্যায়ে সামান্য  অবদান রাখায় আমরা গর্ববোধ করছি।  আলোচনা সভা শেষে শিশুদের কে সংধর্ধনা দেয়া হয়েছে ।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল