banglahour

উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য ও প্রযুক্তি প্রদর্শনের জন্য চুয়াডাঙ্গায় দিন ব্যাপী মেলা অনুষ্ঠিত

সারাদেশ | রিফাত রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি

(৭ মাস আগে) ২৪ ডিসেম্বর ২০২৫, বুধবার, ৭:৩৮ অপরাহ্ন

 চুয়াডাঙ্গা ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে পিকেএসএফের সহায়তায় নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন শীর্ষক উপ-প্রকল্পের আয়োজনে দিনব্যাপী চুয়াডাঙ্গা জেলার মুক্তমঞ্চ চত্বরে পণ্য ও প্রযুক্তি প্রদর্শন মেলা অনুষ্ঠিত হয়। বুধবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে ও পিকেএসএফের সহযোগীতায় স্হানীয় মুক্তমঞ্চে ফাউন্ডেশনের গভার্নিং বোর্ডের ভাইস চেয়ারম্যান অধ্যাপক সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও ফাউন্ডেশনের জ্যেষ্ঠ সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন স্হানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শারমিন আক্তার।  
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিকেএসএফের প্রোগ্রাম ম্যানেজার পুষ্টি বিশেষজ্ঞ কপিল কুমার পাল, চুয়াডাঙ্গা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.শাহাবুদ্দিন, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি নাজমুল হক স্বপন।
অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন ওয়েভ ফাউন্ডেশনের উপ-পরিচালক জহির রায়হান। 
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সহকারী পরিচালক নির্মল দাস।
জৈবসার উৎপাদনের উদ্যোক্তাদের মধ্যে বক্তব্য রাখেন ইরফান হায়দার, তৌফিকুল আলম ও মেহেরপুর বাজার কমিটির সভাপতি হাফিজুর রহমান।  অনুষ্ঠানে মেহেরপুর, ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা জেলার ৪০ জন উদ্যোক্তা বিভিন্ন পণ্য ও প্রযুক্তি নিয়ে মেলায় অংশগ্রহণ করেন। দিন ব্যাপী মেলায় বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলার অনুষ্ঠান সাজানো হয়। মেলার দিন শেষে শ্রেষ্ঠ ৩ জন উদ্যোক্তা পুরস্কৃত হন। প্রথম পুরস্কার পান দামুড়হুদার সাদ্দাম হোসেনের প্রতিষ্ঠান মিষ্টি বাড়ি, চুয়াডাঙ্গা ভার্মি কম্পোস্টের স্বত্বাধিকারী শাহনাজ পারভিন দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার পান মেহেরপুরের মুজিবনগরের শাহীন সুইট।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল