banglahour

বড়দিন উদযাপনে পাহাড়ে খ্রীস্টান পল্লীতে উৎসবের আমেজ

ধর্ম | মিল্টন বাহাদুর, রাঙ্গামাটি প্রতিনিধি

(৭ মাস আগে) ২৫ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ৮:৩০ অপরাহ্ন

বড়দিন উদযাপনে পাহাড়ের খ্রীস্টান পল্লীগুলোতে চলছে উৎসবের আমেজ। পাহাড়ি জনপদ রাঙ্গামাটির খ্রীস্টান ধর্মালম্বীদের মধ্যে চলছে নানা আয়োজন। বড়দিন উপলক্ষ্যে গীর্জাগুলোকে ফুল দিয়ে আকর্ষণীয় নানান রঙে সাজাঁনো হয়েছে। গির্জায় গির্জায় সাজানো হয়েছে আলোকসজ্জা।
রাঙ্গামাটি জেলাসহ প্রত্যন্ত এলাকায় খ্রিষ্টান ধর্মাবলম্বীদের গ্রামগুলো লাল নীল বর্ণাঢ্য সাজে সাজানো হয়েছে। এছাড়া, ক্রিসমাস ট্রি, ধর্মীয় প্রার্থনা, বাইবেল পাঠ, যিশুর জন্মের সে গোশালাও তৈরি করা হয়েছে। গির্জাগুলোতে সাজানো হয়েছে নানান সাজে। আর ঘরের উপরে টাঙানো হয়েছে রঙিন কাগজে বানানো তারা চিহ্নিত আলোক সজ্জা। বসতবাড়ির আঙ্গিনায়ও দেখা গেছে নানা রঙের কারু কাজ।
এছাড়া শহরের তবলছড়ি বন্ধু যিশু টিলা গির্জায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। শান্তি, ভালোবাসা ও মানবতার বার্তা নিয়ে প্রভু যীশু খ্রীষ্টের জন্মদিন উপলক্ষে গত বুধবার রাতেই শুরু হয় উৎসবের আনুষ্ঠানিকতা। রাঙ্গামাটিতে বন্ধু যীশুটিলা এলাকার সাধু যোসেফ ধর্মপল্লী নতুন সাজে সেজে ওঠে এই আয়োজনকে ঘিরে। রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত অনুষ্ঠিত হয় সমবেত প্রার্থনা।
অনুষ্ঠানের এক পর্যায়ে বড়দিনের আনন্দ ভাগাভাগি করতে কেক কাটা হয়। কেক কাটেন রাঙ্গামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব। এতে রাঙ্গামাটির বিভিন্ন এলাকার খ্রীষ্টধর্মাবলম্বীরা সঙ্গে এই উৎসবে মেতে উঠেছে পাহাড়ী-বাঙালিরাও। এছাড়া বিভিন্ন এলাকায় খ্রীস্টান ধর্মাবলম্বীরা আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন করছে। শিশুরা মেতে উঠেছে বড়দিনের আনন্দে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে রাঙ্গামাটির আসামবস্তী নির্মলা মারিয়া গীর্জায় বিশেষ প্রার্থনার মধ্যদিয়ে দিনটি উদযাপন করছে খ্রীষ্টান ধর্মের লোকজন। সকালে প্রভু যীশুর জন্মতিথি উপলক্ষে সমবেত প্রার্থনা ও ধর্মীয় গানসহ বিভিন্ন আনুষ্ঠানিকতা ও কেক কাটার মধ্যদিয়ে পালন করে খ্রীষ্টান ধর্মের অনুসারীরা। 
সমবেত প্রার্থনা পরিচালনা করেন, ফাদার মাইকেল রয় ও সিষ্টার কাকলী গোমেজ। প্রার্থনায় যীশু খ্রীষ্টের জন্মের তাৎপর্য, শান্তি, সম্প্রীতি ও মানবতার বার্তা তুলে ধরা হয়।
পরে কেক কেটে প্রভু যীশুর জন্মদিন পালন করা হয়। 
রাঙ্গামাটি শহরে ৭টি খ্রীস্টান পল্লী রয়েছে। তন্মধ্যে আসামবস্তি, নতুনবস্তি, বন্ধু যীশুটিলা, রির্জাভমুখসহ অন্যান্য গ্রামের মানুষ গীর্জায় প্রার্থনা করে নানা আয়োজনে প্রভু যীশুর জন্মদিনের উৎসব পালনে ব্যস্ততার মধ্যে দিন অতিবাহিত করছে।
বড়দিন উদযাপনে পাহাড়ের খ্রিষ্টান পল্লীগুলোতেও চলছে উৎসবের আমেজ। রাঙ্গামাটিসহ কাপ্তাই চন্দ্রঘোনা, বাঘাইছড়ি সাজেক ইউনিয়ন ও বিলাইছড়ির পাংখো পাড়ায় খ্রিষ্টান ধর্মাবলম্বী পাংখো ও খিয়াং সম্প্রদায়ের মানুষ বড় দিন উৎযাপন করতে বিভিন্ন অনুষ্ঠান মালার আয়োজন করেছে। আবার কেউ কেউ এলাকায় আয়োজন করেছে প্রীতিভোজের।
অন্যদিকে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের শুভ বড়দিন উপলক্ষ্যে রাঙ্গামাটি আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। খ্রিষ্টান পল্লীগুলোর আশে-পাশে পুলিশের নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
রাঙ্গামাটি ক্যাথলিক চার্চপাল পুরোহিত ফাদার মাইকেল রয় জানান, ঈশ্বরের আশীর্বাদরূপে যিশু এসেছিলেন মানবতার কল্যাণে মানবজাতিকে অন্ধকার থেকে আলোর পথ দেখাতে। পাহাড়ে শান্তির বার্তা নিয়ে আসবে প্রভু যীশুর জন্মদিন। বড়দিনটি উৎসাহ-উদ্দীপনা ও যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় জেলা শহরসহ রাঙ্গামাটির বিভিন্ন গির্জায় বড়দিন উদযাপিত হচ্ছে।
এ উৎসবের মধ্যে মিশে যাবে সকল হিংসা, সংঘাত। সৃষ্টি হবে সম্প্রীতি মেলবন্ধন। দেশের উন্নয়ন, সমৃদ্ধির পাশাপাশি পাহাড়ের শান্ত পরিস্থিতিতে সকল মানুষ যাতে সুস্থ ও ভ্রাতৃত্বের বন্ধনে বসবাস করতে পারে প্রভু যীশুর জন্মদিনে এমনটাই প্রার্থনা করছে খ্রীস্টানধর্মাবলম্বীরা।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল