
(৮ মাস আগে) ২৫ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ৮:৩১ অপরাহ্ন
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমূখর পরিবেশে বিভাগীয় জেলা ময়মনসিংহে খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচয়ে বড় উৎসব শুভ বড়দিন উদযাপিত হচ্ছে।
আজ (বৃহস্পতিবার) সকাল ৯টা থেকে সব বয়সের খ্রিস্টান ধর্মাবলম্বীরা নগরীর ভাটিকাশর এলাকার ক্যাথেড্রাল গীর্জা হাউসে আসেন। পরে সেখানে বড়দিনের বিশেষ প্রার্থনা শুরু হয়। বড়দিনে দেশবাসীর শান্তি ও মঙ্গল কামনায় প্রার্থনা করেন বৃহত্তর ময়মনসিংহের ধর্মগুরু বিশপ পনেন পল কুবি।
এছাড়া জেলার প্রতিটি গীর্জায় একই ধরনের আচার অনুষ্ঠান পালন করা হয়েছে। গীর্জাগুলোতে রঙিন বাতিসহ বর্ণিল সাজে সাজানো হয়েছে। দিবসটি উপলক্ষে জেলার বিভিন্ন উপসানালয়, গীর্জা এবং বড় দিন উদযাপন অনুষ্ঠানস্থলগুলোতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।