banglahour

পটুয়াখালী দুমকিতে সড়ক দুর্ঘটনায় নিহত-২, আহত-২

সারাদেশ | মুজাহিদ প্রিন্স, পটুয়াখালী প্রতিনিধি

(৭ মাস আগে) ২৬ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ১০:৩৪ অপরাহ্ন

পটুয়াখালীর দুমকি -বাউফল সড়কের রাজাখালি শ্রীরামপুর ব্রিজ সংলগ্ন সড়কে মালামাল পরিবহনের টমটম অটোবাইক সংঘর্ষে অটোবাইক যাত্রী রবিউল (৬) ও ইব্রাহীম (৫৫)নামের ২যাত্রী নিহত ও অপর ২যাত্রী আহত হয়েছে। আহতরা হলেন, মোঃ সুমন সর্দার (২৫), আবদুল কাদের (৫০)। ‍তাদের গ্রামের বাড়ি বাউফলের ঝিলনা ও কলতা এলাকায়। আজ শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। নিহত শিশু রবিউলের বাড়ি পার্শ্ববর্তি বাউফল উপজেলার ঝিলনা এবং ইব্রাহীমের গ্রামের বড়ি কলতা এলাকায়। 
স্থানীয় সূত্র জানায় লিঙ্করোড থেকে দ্রুতবেগের মালামাল পরিবহনের স্যালো ইঞ্জিন চালিত টমটমের সাথে দ্রুত বেগের অটোবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোবাইক উল্টে গেলে শিশুসহ ৪যাত্রী গুরুতর আহত হয়। আহতদের দ্রুত উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটি রবিউল ও ইব্রাহীমকে মৃত ঘোষনা করেন। অপর আহত ২জনকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। পুলিশ নিহত ২জনের মরদেহ উদ্ধার করে পটুয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণের প্রক্রিয়া চলছে।
দুমকি থানার অফিসার ইনচার্জ মো: সেলিম উদ্দিন বলেন, লাশের সুরতহাল করে মর্গে পাঠানো হবে। এব্যাপারে মামলা দায়ের প্রক্রিয়াধীন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল