banglahour

ভৈরবে ইয়াবাসহ ২ নারী গ্রেফতার

সারাদেশ | এম এ হালিম, ভৈরব প্রতিনিধি

(৪ মাস আগে) ২৬ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ১০:৩৫ অপরাহ্ন

 ভৈরবে ১ হাজার ৮ শ ৮০ পিচ ইয়াবাসহ  ২ নারী মাদককারবারি কে গ্রেফতার করেছে র্যাব । গ্রেফতারকৃতরা হলো ব্র্যাক্ষণ বাড়িয়ার সাহেনা বেগম (৪২) ও বিনা বেগম (৪০)।  গ্রেফতার কৃতদের বিরুদ্ধে  র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে ভৈরব থানায় হস্তান্তর করেছেন । আজ  শুক্রবার সকালে  র্যাব -১৪ সিপিসি-২ ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল ঢাকা - সিলেট মহাসড়কের ভৈরব দুর্জয় মোড়ে চেকপোষ্ট বসিয়ে ঢাকাগামী যাত্রী বাহী মিতালি পরিবহন বাস থেকে  নামার পর গ্রেফতারকৃত ২ নারী কে তল্লাশি করে তাদের কাছ থেকে ১ হাজার ৮শ ৮০ পিচ ইয়াবা উদ্ধার করা হয় ।   এ বিষয়ে র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সিনিয়র সহকারী পুলিশ সুপার ও ক্যাম্প কমান্ডার তপন সরকার  প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন । গ্রেফতার কৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। অভিযান অব্যাহত আছে বলেও তিনি জানান।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল