banglahour

নড়াইল-২: আসনে মনিরুলের মনোনয়ন পুনর্বহালের দাবিতে আমরন অনশন

রাজনীতি | মির্জা মাহামুদ হোসেন রন্টু নড়াইল প্রতিনিধি

(৬ মাস আগে) ২৭ ডিসেম্বর ২০২৫, শনিবার, ৮:০০ অপরাহ্ন

নড়াইল-২ আসনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলামের মনোনয়ন পুনর্বহালের দাবিতে নড়াইল কেন্দ্রীয় শহিদ মিনারে আমরন অনশন কর্মসূচি শুরু করেছেন তার অনুসারীরা।

সরেজমিনে শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে জেলা শিল্পকলা একাডেমির সামনে কেদ্রীয় শহিদ মিনারে গিয়ে দেখা যায়, নড়াইল সদর থানা মহিলা দলের সহ-সভানেত্রী শিরিন সুলতানার নেতৃত্বে প্রথমে ৪ জন সমর্থক অনশন শুরু করলেও সময়ের সঙ্গে সঙ্গে অর্ধশতাধীক সমর্থক আমরন অনশনে যোগ দেন। এদিকে ২৪ ঘন্টা অতিবাহিত হলেও প্রচন্ড শীতে আমরন অনশনে থাকা ৪ জন গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাদের চিকিৎসা দেয়া হয় এবং ১ জনকে স্যালাইন দেয়া হয়েছে। অনশন কর্মসূচি'র খবর পেয়ে মো. মনিরুল ইসলাম দ্রুত ছুটে যান। এসময় অনশনরতদের পানি এবং শরবত খাইয়ে তা ভাঙতে অনুরোধ করলেও তারা সরে যাননি।

এর আগে শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল থেকে নড়াইল জেলা শিল্পকলা একাডেমির সামনে কেন্দ্রীয় শহীদ মিনারে জননেতা মো. মনিরুল ইসলামের সমর্থকরা এ অনশন শুরু করেন।

নড়াইল সদর থানা মহিলা দলের সহ-সভানেত্রী শিরিন সুলতানাসহ সকলে দাবি করেন, দীর্ঘদিন ধরে মনিরুল ইসলাম দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন জেল খেটেছেন। তাঁর জনপ্রিয়তা রয়েছে অথচ তাঁকে মনোনয়ন দিয়ে আবার তা পরিবর্তন করে অন্য একজনকে দেওয়া হয়েছে, এটা তারা মানতে পারছে না। তাঁরা চান, মনিরুল ইসলামের মনোনয়ন ফিরিয়ে দেওয়া হোক।

উল্লেখ্য, বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে ৯৪ নড়াইল-২ সংসদীয় আসনে ড. ফরিদুজ্জামান ফরহাদের নাম ঘোষণা করেন। এর আগে এ আসনে গত (৪ ডিসেম্বর) বিকেলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলামের নাম ঘোষণা করে দলটি। এর ঠিক ২০ দিন পর মনিরুল ইসলামের জায়গায় ড.ফরিদুজ্জামান ফরহাদকে মনোনয়ন দেয়া হয়।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল