banglahour

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাইক্রোবাসের ধাক্কায় অটোরিক্সার যাত্রী নিহত ও ৫জন আহত

সারাদেশ | গোপাল মোহন্ত গাইবান্ধা প্রতিনিধি

(১০ মাস আগে) ২৮ ডিসেম্বর ২০২৫, রবিবার, ৯:৩৬ অপরাহ্ন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাইক্রোবাসের ধাক্কায়  আলতা বেওয়া  নামের এক অটোরিক্সার যাত্রী নিহত ও ৫জন আহত হয়েছে। আজ রাত সাড়ে ৮টায় ঢাকা-রংপুর-মহাসড়কের ফায়ার সার্ভিসের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত আলতা বেওয়া উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের পুনতাই গাছবাড়ী গ্রামের আজাহার আলীর স্ত্রী।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাফ্ফর হোসেন জানান, উপজেলার ফাসিতলায় বিয়ের অনুষ্ঠান থেকে অটোরিক্সায়  বাড়ী ফেরার পথে পিছন থেকে আসা একটি মাইক্রোবাস  ওই অটোরিক্সাটিকে ধাক্কা দিলে অটোরিক্সার যাত্রীরা আহত হয়। তাদেরকে উদ্ধার করে স্থানীয় হাসাপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক  আলতা বেওয়াকে মৃত ঘোষণা করেন। এঘটনায় গুরুতর আহত অপর ৫জনকে বগুড়া শহীদ মেডিক্যাল কলেজ ্হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল