banglahour

ভয়াবহ দুর্ঘটনা ঘটেই চলছে কিন্তু প্রতিকার নেই- জি এম কাদের

জাতীয় | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ৫ মার্চ ২০২৩, রবিবার, ১:১৭ অপরাহ্ন

ঢাকা: চট্টগ্রামের সিতাকুন্ডে অক্সিজেন তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে হতাহত এবং রাজধানীর সাইন্সল্যাব এলাকায় একটি ভবনে বিস্ফোরণ ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি। 

আজ রবিবার এক শোকবার্তায় নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

শোকবার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, এমন ভয়াবহ দুর্ঘটনা মেনে নেয়া যায় না। দেশে ভয়াবহ দুর্ঘটনা ঘটেই চলছে কিন্তু প্রতিকার নেই। তিনি বলেন, কেন এমন মারাত্মক দুর্ঘটনা ঘটছে তা খতিয়ে দেখতে হবে। দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে দাবি জানিয়েছেন তিনি। একই সাথে নিহতদের পরিবারকে যৌক্তিক ক্ষতি পূরণ এবং আহতদের সু-চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। গোলাম মোহাম্মদ কাদের বলেন, কোন দুর্ঘটনা থেকেই আমরা শিক্ষা নেই না। তিনি বলেন, গেলো বছর জুনের প্রথম সপ্তাহে চট্টগ্রামের সিতাকুন্ডে ভয়াবহ কন্টেইনার বিস্ফোরণের ঘটনার সঠিক তদন্ত ও সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হলে এমন দুর্ঘটনা হয়তো এড়ানো সম্ভব হতো।

ট্টগ্রামের সিতাকুন্ডে অক্সিজেন তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে হতাহত এবং রাজধানীর সাইন্সল্যাব এলাকায় একটি ভবনে বিস্ফোরণ ঘটনায় একইভাবে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু এমপি।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল