banglahour

পটুয়াখালী-১ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমীন হাওলাদার

রাজনীতি | মুজাহিদ প্রিন্স,পটুয়াখালী প্রতিনিধি

(৯ মাস আগে) ২৮ ডিসেম্বর ২০২৫, রবিবার, ৯:৫১ অপরাহ্ন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী-১ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার। নিজের ভেরিফাইড ফেসবুকে পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেন তিনি। ফেসবুকে তিনি লেখেন জাতীয় পার্টির শীর্ষ নেতৃবৃন্দ নিজ নিজ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছে।
মনোনয়নপত্র গ্রহণকারী নেতাদের মধ্যে রয়েছেন জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব এবি এম রুহুল আমিন হাওলাদার, সিনিয়র কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ এবং প্রেসিডিয়াম সদস্য নাসরিন জাহান রত্না।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টি নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু,   জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য  মো: জসিম উদ্দিন ভূইয়া, সরদার শাহজাহান,  শেখ মাতলুব হোসেন লিয়ন।  

এ সময় নেতৃবৃন্দ বলেন, জাতীয় পার্টি গণতন্ত্র, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় দৃঢ় প্রতিজ্ঞ। আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থী ও নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে জনগণের সমর্থন অর্জনের আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।
জাতীয় পার্টির নেতা-কর্মীদের মধ্যে মনোনয়নপত্র গ্রহণকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হয়।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল