banglahour

শরীফ উসমান হাদি হত্যাকারীদের বিচারের দাবিতে ময়মনসিংহে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

সারাদেশ | কাজী মোহাম্মদ মোস্তফা ময়মনসিংহ প্রতিনিধি

(১০ মাস আগে) ২৮ ডিসেম্বর ২০২৫, রবিবার, ৯:৫৯ অপরাহ্ন

শহীদ শরীফ উসমান বিন হাদিকে গুলি করে হত্যাকারীদের বিচারের দাবিতে ময়মনসিংহে সড়ক বিক্ষোভ করছে ইনকিলাব মঞ্চ। 
আজ (রবিবার) বিকেলে নগরীর টাউন হল মোড়ে জুলাই চত্বরে অবরোধ করে বিক্ষোভ করে তারা। এতে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা ছাড়াও বৈষ্যম্য বিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। 
এসময় হাদী হত্যার বিচার চেয়ে ¯েøাগান দেয় বিক্ষোভকারীরা। বিক্ষোভ চলাকালে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলার সিনিয়র যুগ্ম আহবায়ক মাহদি হাসান তারেক, ময়মনসিংহ ফোরামের আহŸায়ক সাঈদ ইসলাম, সিনিয়র যুগ্ম আহবায়ক মাজহারুল ইসলাম, হানজালা রহমান মুন্না, মাহবুবা আক্তার তৃপ্তি, রওনক জাহান আনিসাসহ অন্যান্য নেতৃবৃন্দ। 
এসময় সরকার এই হত্যার বিচারে টালবাহানা করছে বলে অভিযোগ তুলে আগামী তিন দিনের মধ্যে চার্জশিট ও ৩০ কার্যদিবসের মধ্যে দ্রæত বিচার ট্রাইব্যুনালে বিচার কাজ সম্পন্ন করার হুশিয়ারি দেন বক্তারা। বিচারিক কার্যক্রম ত্বরান্বিত না হওয়ার আগ পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দেন তারা।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল