banglahour

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের আন্তঃহল বার্ষিক হ্যান্ডবল প্রতিযোগিতা শুরু

খেলা | কাজী মোহাম্মদ মোস্তফা ময়মনসিংহ প্রতিনিধি

(৮ মাস আগে) ২৯ ডিসেম্বর ২০২৫, সোমবার, ৭:৪২ অপরাহ্ন

'সুস্থ্য দেহ সুন্দর মন-ক্রীড়াই শক্তি' এ স্লোগান নিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় আন্তঃহল বার্ষিক হ্যান্ডবল প্রতিযোগিতা শুরু হয়েছে। 
রবিবার দিনব্যাপি ময়মনসিংহস্থ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রশিক্ষণ বিভাগ সংলগ্ন মাঠে আয়োজিত প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।
উদ্বোধন আয়োজন বাকৃবি ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো. শহীদুল হকের সভাপতিত্বে অন্যানের মাঝে উপস্থিত ছিলেন প্রোক্টর প্রফেসর ড. মো. আবদুল আলীম, ডীন কাউন্সিল আহ্বায়ক ও শিক্ষক সমিতি সভাপতি প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম সরদার, প্রভোষ্ট কাউন্সিল আহ্বায়ক প্রফেসর ড. মো. রুহুল আমিন, রেজিষ্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দিন,
প্রফেসর ড. হুমায়ুন কবির, কোষাধ্যক্ষ (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. হুমায়ুন কবির, প্রোক্টর প্রফেসর ড. মো. আবদুল আলীম প্রমুখ।
এসময় বাকৃবি'র ছাত্র-ছাত্রীদের হ্যান্ডবল খেলায় উদ্বোধনী  ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের কৃষিবিদ মো. আসাদুল হক সজল, রেফি, অপু, সাচ্চা ও ডন ম্যাচ পরিচালনা করেন।
আগামি সাত জানুয়ারি (বুধবার) প্রতিযোগিতা ও বিজয়ীদের পুরস্কার দেয়া হবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল