banglahour

পঞ্চগড়ের ২ টি সংসদীয় আসনে দুই জন স্বতন্ত্রসহ মোট ১৯ জনের মনোনয়ন দাখিল

রাজনীতি | এস,এম,হাসিবুল ইসলাম ,পঞ্চগড় প্রতিনিধি

(৬ মাস আগে) ৩০ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, ১০:১৪ অপরাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১আসনে ৮ জন ও পঞ্চগড়-২ আসনে ১১ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।এদের মধ্যে ২ জন সতন্ত্র প্রার্থী।

পঞ্চগড় জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের কার্যালয় সূত্র জানায়,
পঞ্চগড়-১ আসনে মোট ৮ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এদের মধ্যে
বিএনপির মুহাম্মদ নওশাদ জমির।
এনসিপির মো. সারজিস আলম।
জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)র আল রাশেদ প্রধান।
বাংলাদেশ জাসদের নাজমুল হক প্রধান।
বাংলাদেশ লেবার পার্টির মো. ফেরদৌস আলম।
বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের মো. সিরাজুল ইসলাম।
বাংলাদেশ সুপ্রিম পার্টির মো.আব্দুল ওয়াদুদ বাদশা। এবং গণঅধিকার পরিষদের মো.মাহাফুজুর রহমান।

অপর দিকে পঞ্চগড়-২ আসনে ২ জন স্বতন্ত্রসহ মোট ১১ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এদের মধ্যে বিএনপির ফরহাদ হোসেন আজাদ।
জামায়াতে ইসলামীর মো. সফিউল আলম। ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. কামরুল হাসান প্রধান।
জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)র আল রাশেদ প্রধান।
বাংলাদেশ জাসদের মো. ইমরান আল আমিন। লিবারেল ডেমোক্রেটিক পার্টির মো. রেজাউল ইসলাম।
জাতীয় পার্টির মো. লুৎফর রহমান রিপন।বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, (সিপিবি) র মো.আশরাফুল আলম।
বাংলাদেশ সুপ্রিম পার্টির, (বিএসপি) র মো. দেলোয়ার হোসেন।
এবং স্বতন্ত্র ২ জনের মধ্যে মাহামুদ হোসেন সুমন (বিএনপির সাবেক সংসদ সদস্য মরহুম মজারহার হোসেনের ছেলে।) ও রহিমুল ইসলাম, (বুলবুল) (বিএনপির থেকে বহিষ্কৃত)

উল্লেখ্য এর আগে পঞ্চগড়-১ আসনে ১২ জন ও পঞ্চগড়-২ আসনে ১২ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও আজ জমা দানের শেষ দিনে এসে পঞ্চগড়-১ আসনে চারজন ও পঞ্চগড়-২ আসনে একজন প্রার্থী মনোনয়নপত্র জমাদানে বিরত থাকেন। এদের মধ্যে উল্লেখযোগ্য জামায়াতে ইসলামী মনোনীত জেল জামায়াতের আমির ইকবাল হোসাইন।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল