banglahour

বন্যহাতির আক্রমণে কাপ্তাইয়ে মানসিক ভারসাম্যহীন মহিলা নিহত

সারাদেশ | রাঙ্গামাটি প্রতিনিধি

(১০ মাস আগে) ৩০ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, ১০:১৭ অপরাহ্ন

রাঙ্গামাটির কাপ্তাইয়ে বন্যহাতির আক্রমণে মানসিক ভারসাম্যহীন এক মহিলা নিহত হয়েছেন। তাঁর বয়স আনুমানিক ৫০ বছর। সোমবার (২৯ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের কাপ্তাই উপজেলার ৫নং ওয়াগ্গা ইউনিয়ন এর ৯নং ওয়ার্ডের সীতারঘাট আটাশ বাগান এলাকায় এই ঘটনা ঘটে বলে জানান পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জ অফিসার ওমর ফারুক স্বাধীন এবং স্থানীয় ইউপি সদস্য মো: সরোয়ার।
তাঁরা জানান, ঐ এলাকাটি বন্য হাতির চলাচলের পথ। বন্য হাতির দল ঐ পথ দিয়ে যাওয়ার সময়  মানসিক ভারসাম্যহীন মহিলাটাকে আঘাত করলে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। তবে নিহতের পরিচয়  আমরা জানতে পারি নাই। 
এদিকে স্থানীয় ইউপি সদস্য হতে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ সদস্যসহ ছুটে যান  কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল। তিনি বলেন, বন্য হাতির আঘাতে ঐ মহিলার মৃত্যু হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল