banglahour

ভৈরবে খালেদা জিয়ার আত্নার মাগফিরাত কামনায় দোয়া ও কোরআন খতম

রাজনীতি | এম এ হালিম, ভৈরব প্রতিনিধি

(৬ মাস আগে) ৩০ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, ১০:১৯ অপরাহ্ন

সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে ভৈরবে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত, কোরআন খতম, কালো ব্যাজ ধারণ, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় বিএনপির প্রধান নির্বাচনী কার্যালয়ে সকালে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত করা হয়েছে। পরে কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিল ও কালো ব্যাজ ধারণ করে শোক দিবস  পালিত হয়েছে । তাছাড়া  আজ থেকে আগামী  ৭ দিন শোক দিবস উপলক্ষ্যে কালো ব্যাজ ধারন, কোরআন খতম, দোয়া মাহফিল ও হত দরিদ্রদের মাঝে কম্বল বিতরন করা হবে বলে দলীয় নেতারা জানান। 
এ সময় খালেদা জিয়ার মৃত্যুতে প্রতিক্রিয়ায় উপজেলা বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম জানান,খালেদা জিয়া কে স্লো পয়জন দিয়ে বিগত সরকার  মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। খালেদা জিয়ার মৃত্যতে বিএনপি সহ দেশবাসী শোকাহত। তার মতো এমন আপোষহীন ও দেশ প্রেম নেত্রী আর হবেনা। পৌর বিএনপির সভাপতি হাজী মোঃ শাহিন জানান, দেশ ও বিদেশে যারা আছে  খালেদা জিয়ার মৃত্যুতে সবাই শোকাহত। খালেদা জিয়া  কে এতিমের টাকা আত্মসাতের মিথ্যা মামলা দিয়ে  ফ্যাসিস্ট সরকার ৭ বছর জেল খাটিয়েছে। অথচ এক একাউন্ট  থেকে অন্য  একাউন্টে টাকা ট্রান্সফার হয়ে  আজ দ্বিগুন টাকা হয়েছে ।  খালেদা জিয়ার মতো আপোষহীন দেশ নেত্রী আর হবেনা। আগামী নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী  হয়ে বিএনপি  খালেদা জিয়ার আশা পূরণ করবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল