banglahour

চুয়াডাঙ্গায় বিশ্ব ডিম দিবস উপলক্ষ্যে নিরাপদ ডিম ও ডিমজাত পণ্যের পুষ্টিগুণ বিষয়ে ক্যাম্পেইন

সারাদেশ | রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি

(১০ মাস আগে) ৩০ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, ১০:২৫ অপরাহ্ন

চুয়াডাঙ্গায় বিশ্ব ডিম দিবস উপলক্ষ্যে নিরাপদ ডিম ও ডিমজাত পণ্যের পুষ্টিগুণ বিষয়ে একটি সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বেলা ১১টায় জেলার দামুড়হুদা উপজেলার কোষাঘাটা গ্রামের গো-গ্রিন সেন্টারে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে এবং পিকেএসএফের সহযোগিতায় অনুষ্ঠিত ক্যাম্পেইনে সভাপতিত্ব করেন ওয়েভ ফাউন্ডেশনের জ্যেষ্ঠ সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নিলিমা আক্তার হ্যাপি। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পিকেএসএফের উপ-ব্যবস্থাপক ডা. সুলাইমান হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা ইন্সপেক্টর মোতাসিন বিল্লাহ।

এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন ওয়েভ ফাউন্ডেশনের কৃষি ইউনিটের কৃষি কর্মকর্তা ফয়সাল মাহমুদ জোয়ার্দ্দার।

ক্যাম্পেইনের শুরুতে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে আল-জামিয়াতুল ইসলামিয়া উজিরপুর কাসেমুল উলুম (বালক-বালিকা) কওমি মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংয়ের প্রায় ২০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। ক্যাম্পেইন শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তারা নিরাপদ ডিমের গুরুত্ব, ডিমের পুষ্টিগুণ এবং শিশু ও কিশোরদের সুষম খাদ্য তালিকায় ডিমের ভূমিকা সম্পর্কে আলোচনা করেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল