banglahour

রাতে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও এতিমখানায় কম্বল বিতরণ করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা

সারাদেশ | রিফাত রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি

(৪ মাস আগে) ৩১ ডিসেম্বর ২০২৫, বুধবার, ১০:২৫ অপরাহ্ন

রাতে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও এতিমখানায় কম্বল বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল আমীন।
ঘন কুয়াশার চাদরে ঢাকা জীবননগরে চল  হাড়কাঁপানো শীত আর হিমেল বাতাসের দাপট। একদিনের ব্যবধানে তাপমাত্রা হঠাৎ কমে যাওয়ায় জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্য প্রবাহ। রাত আর দিনের তাপমাত্রা থাকছে প্রায়ই একই। কনকনে এই শীতে সবচেয়ে বেশী বিপাকে পড়েছেন ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ। এদিকে শীতে বেড়েছে ঠান্ডাজনিত রোগ এবং ডায়রিয়া।
শীতে শীতার্তদের কষ্ট কমাতে বুধবার (৩১ ডিসেম্বর) রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থাকা রোগী ও বাঁকা গ্রামের ইসলামী মাদ্রাসা এবং কাশীপুর গ্রামের মাঠপাড়া মাদ্রাসায় এতিমদের হাতে কম্বল তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল আমীন।
এ সময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা একাডেমীক সুপারভাইজার সৈয়দ আব্দুল জব্বার, জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মোস্তাফিজুর রাহমান সুজন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুশফিকুর রহমান।
জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল আমীন বলেন, চুয়াডাঙ্গায় শীতের সময় অতিরিক্ত শীত এবং গরমের সময় অতিরিক্ত গরম থাকে। ত্রাণ মন্ত্রণালয় থেকে কম্বল বরাদ্দ পাওয়া গেছে তা বিতরণ করা হচ্ছে। ছিন্নমূল, গরিব ও অসহায় শীতার্ত মানুষদের কম্বল দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এরই অংশ হিসেবে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী, বাঁকা ইসলামী মাদ্রাসা এবং কাশীপুর মাঠপাড়া মাদ্রাসায় এতিমদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল