banglahour

ময়মনসিংহে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ

শিক্ষা | কাজী মোহাম্মদ মোস্তফা ময়মনসিংহ প্রতিনিধি

(৩ মাস আগে) ১ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার, ৮:২৬ অপরাহ্ন

ময়মনসিংহে উৎসবমুখর পরিবেশে বই বিতরণ শুরু হয়েছে। আজ সকালে নগরীর বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) লুৎফুন্নাহার, বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা নাসিমা আক্তার উপস্থিত ছিলেন। এবার জেলায় ৬৫ লাখ ৫ হাজার ৮০৯ টি বইয়ের চাহিদার মধ্যে ৩৯ লাখ ১ হাজার ৫৮৯টি বই বিতরণ করা হয়েছে। যার মধে প্রথম থেকে পঞ্চম শ্রেণির ২৮ লাখ ৩০ হাজার ৭৭৬ টি বই দেয়া হয়েছে। ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীর মাঝে ১০ লাখ ৭০ হাজার ৮১৩ টি বই বিতরণ করা হয়েছে। যা মোট চাহিদার ৬০ শতাংশ। বাকীগুলো এ মাসের মধ্যেই পাওয়া যাবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল