banglahour

কিশোরগঞ্জে বই বিতরণ

শিক্ষা | সোহেল চৌধুরী ,কিশোরগঞ্জ প্রতিনিধি

(৩ মাস আগে) ১ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার, ৮:২৮ অপরাহ্ন

বছরের প্রথম দিনে  শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণ করা হয়েছে। যদিও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালন হওয়ায় এবার বই উৎসব পালন করা হয়নি। তবে নতুন বই হাতে পেয়ে খুশি কিশোরগঞ্জের  শিক্ষার্থীরা। 
আজ বৃহস্পতিবার সকাল থেকেই জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ভিড় দেখা যায়। অনেক অভিভাবক সন্তানদের সঙ্গে নিয়ে স্কুলে এসে বই সংগ্রহ করেন। নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীদের চোখেমুখে ছিল উচ্ছ্বাস।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, এই বছর জেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে ১৭ লাখ ৫৬ হাজার ৫৪৫টি বইয়ের চাহিদা ছিল। ইতোমধ্যে সবগুলোই শিক্ষার্থীদের হাতে পৌঁছেছে।
জেলা শিক্ষা কর্মকর্তা শামসুন্নাহার মাকসুদা জানান, কিশোরগঞ্জ জেলায় স্কুল, মাদ্রাসা, কারিগরি ও ইংরেজি ভার্সন মিলিয়ে মোট পাঠ্যবইয়ের চাহিদা ছিল ৩৯ লাখ ৮৭ হাজার ৪২৩টি। এর মধ্যে কয়েকটি বইয়ের ঘাটতি থাকলেও আশা করছি শিগগির চাহিদামতো সব বই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া সম্ভব হবে।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল