banglahour

স্ত্রী'র পরকীয়ার প্রতিবাদ করায় স্বামীকে মারধর, বিচার চেয়ে সংবাদ সম্মেলন

সারাদেশ | কাজী মোহাম্মদ মোস্তফা ময়মনসিংহ প্রতিনিধি

(১০ মাস আগে) ১ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার, ৮:৩৬ অপরাহ্ন

স্ত্রী, পরকীয়া প্রেমিক ও এনজিও ম্যানেজারের মারধরের প্রতিবাদ ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী স্বামী সাগর আহমেদ। 
আজ(বৃহস্পতিবার) দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। অভিযুক্তরা হলো সাগরের স্ত্রী মিতু আক্তার, তার সহকর্মী রিয়াদ হোসেন এবং আম্বালা ফাউন্ডেশন ম্যানেজার মিল্টন।
ভুক্তভোগী সাগর আহমেদ জানান, ২০১৮ সালে বিয়ের পর তাদের সংসারে একটি পুত্র সন্তান জন্ম নেয়। বর্তমানে তার স্ত্রী মিতু ও পরকীয়া প্রেমিক রিয়াদ দুজনেই ‘আম্বালা ফাউন্ডেশন’ নামক এনজিওতে কর্মরত। সেখানে চাকরির সুবাদে তারা পরকীয়ায় জড়িয়ে পড়েন। বিষয়টি ঐ এনজিও ম্যানেজার মিল্টনকে জানালে তিনি ব্যবস্থা না নিয়ে উল্টো লোকবল দিয়ে সাগর আহমেদ মারধর করে এবং প্রতিনিয়ত হুমকি দিয়ে যাচ্ছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল