banglahour

চুয়াডাঙ্গার দর্শনায় বীজ'র উদ্যোগে অসহায় ও দুস্থ সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ

সারাদেশ | রিফাত রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি

(৬ মাস আগে) ২ জানুয়ারি ২০২৬, শুক্রবার, ৯:০৪ অপরাহ্ন

টানা শৈত্য প্রবাহের কারনে কনকনে শীতে যখন ঘর থেকে মানুষ বের হতে পারছে না, ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় বেড়েছে শীতের তীব্রতা। আয়-উপার্জনের পথ যখন বন্ধ ঠিক তখনি উষ্ণতা ছড়াতে বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) দর্শনা ব্রাঞ্চের উদ্যোগে ২০০ জন শীতার্ত সদস্যদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের নির্দেশনায় শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকালে প্রতিষ্ঠানটির চুয়াডাঙ্গা জেলার দর্শনা ব্রাঞ্চে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজ'র ঋণ সুবিধাভোগী দরিদ্র সদস্যদের হাতে শীতবস্ত্র তুলে দেন বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) প্রধান কার্যালয়ের জ্যেষ্ঠ সহকারী পরিচালক ও টিম লিডার আব্দুল্লাহ আল মঈদ।  এসময় শীতবস্ত্র হাতে পেয়ে অসহায় মানুষের চোখেমুখে ফুটে ওঠে স্বস্তি ও আনন্দের ছাপ। বিজ'র এই মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা। 
বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) চুয়াডাঙ্গা জোনের জোনাল ম্যানেজার হাফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিজ'র চুয়াডাঙ্গা জোনের জ্যেষ্ঠ কমপ্লায়েন্স অফিসার আর জাহিদ, শিক্ষা সুপার ভাইজার আব্দুল হান্নান, চুয়াডাঙ্গার সাব জোনাল ম্যানেজার শামীম আজাদ, দর্শনার ব্রাঞ্চ ম্যানেজার আলিনুর ইসলামসহ কর্মচারী ও কর্মকর্তাবৃন্দ।
শীতবস্ত্র বিতরণকালে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ের জ্যেষ্ঠ সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মঈদ বলেন, সমাজে বিত্তবান ব্যক্তি ও প্রতিষ্ঠানের উচিত অসহায়, দরিদ্র ও দুস্থদের মৌলিক চাহিদা পূরণে তাদের পাশে এসে দাঁড়ানো। চলমান শৈত্য প্রবাহের কারণে দরিদ্র ও অসহায় মানুষ শীতের কষ্টে মানবেতর জীবনযাপন করছে। অসহায় মানুষের পাশে দাঁড়ানো কোনো দয়া নয়, এটি আমাদের নৈতিক দায়িত্ব। দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষ সমাজেরই অংশ। তাই সমাজের বিত্তবানসহ সকলের উচিত তাদের পাশে দাঁড়ানো। শীতবস্ত্র বিতরণের মাধ্যমে মানবিক দায়িত্ব পালনের পাশাপাশি মানবতাবোধ জাগ্রত করাই বিজ'র লক্ষ্য।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল