banglahour

চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস,মৃদু শৈত্য প্রবাহ অব্যাহত

সারাদেশ | রিফাত রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি

(৬ মাস আগে) ২ জানুয়ারি ২০২৬, শুক্রবার, ৯:০৮ অপরাহ্ন

চুয়াডাঙ্গায় কুল কুল ঠান্ডা বাতাসে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। জেলায় বইছে মৃদু শৈত্য প্রবাহ। ছয় দিন পর জেলায় সূর্যের দেখা মিলেলেও সূর্যের ক্ষীণ তাপ কাজে আসছেনা। শৈত্য প্রবাহের মাত্রা বেশী হওয়ায় প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছে না। দিন মজুররা কাজের অভাবে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছে। তাদের খাদ্যাভাব দুর করার জন্য এখনো পর্যন্ত কেউ সাড়া দেয়নি। নিম্নমানের কম্বল বিতরণ করেই অনেকে দায় সারছে।
বয়োবৃদ্ধ রিক্সাওয়ালা ইলিয়াস জানান,শীতের আগে রিক্সা নিয়ে বের হলে আয় রোজগার ভালই হতো। এখন খুবই দুরাবস্থা। শীতে কেউই রিক্সায় চড়ছেনা। সে কারনে একেবারে ভাড়া হচ্ছে না। রিক্সা চালিয়ে আয় রোজগার করে সংসার চালায়। এখন আয় রোজগার নেই,মানুষের কাছে হাত পাততে লজ্জা করছে।
দিন মজুর আরমান আলী চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বরের একপাশে কাজের অপেক্ষায় দাঁড়িয়ে ছিলো। তিনি জানান,খুব শীতের কারনে বেশ কদিন হলো কেউ তাকে কাজে নিচ্ছে না। নিদারুণ কষ্টে দিন চলছে। গ্রামের দোকান থেকে দোকানদার আর বাকী দিচ্ছে না। তার কষ্টে কেউ এগিয়ে আসেনি।
চুয়াডাঙ্গার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, শুক্রবার (২ জানুয়ারি) সকাল ৯ টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ ডিগ্রি সেলসিয়াস,এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। এ দিন সকাল ৬ টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, সে সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। উত্তরের হিম শীতল বাতাস, ঘন কুয়াশা আর মেঘাচ্ছন্ন আকাশের কারণে তীব্র শীত অনুভূত হচ্ছে। আগামী দুদিন এমন আবহাওয়া বিরাজ করবে বলে তিনি জানিয়েছেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল