banglahour

পটুয়াখালীর চাঞ্চল্যকর সিয়াম হত্যা মামলার আসামী শুভ সিকদারকে আটক করেছে র‌্যাব-৮

অপরাধ | মুজাহিদ প্রিন্স,পটুয়াখালী প্রতিনিধি

(১০ মাস আগে) ২ জানুয়ারি ২০২৬, শুক্রবার, ৯:০৯ অপরাহ্ন

র‌্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্প এবং র‌্যাব-১৩, সিপিএসসি-রংপুর এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ০২ জানুয়ারি ২০২৬ইং আনুমানিক ০১:৩০ ঘটিকায় লালমনিরহাট জেলার পাটগ্রাম থানা এলাকা হতে পটুয়াখালীতে আলোচিত কলেজ শিক্ষার্থী সিয়াম(১৭) হত্যা মামলার অন্যতম অভিযুক্ত মোঃ শুভ সিকদার (১৮), পিতা- জালাল সিকদার, সাং- পিপড়াখালী, থানা- মির্জাগঞ্জ, জেলা- পটুয়াখালী’কে গ্রেফতার করে।

মামলার এজাহার থেকে জানা যায় যে, ভিকটিম সিয়াম গত ১৮ ডিসেম্বর ঢাকা থেকে পটুয়াখালীর মাদারবুনিয়ায় তাদের নানা বাড়িতে বেড়াতে আসে। ২৩ ডিসেম্বর ২০২৫ইং দুপুর আনুমানিক ১৫১৫ ঘটিকায় ভিকটিম ও তার খালাত ভাই আব্দুল্লাহ আল মামুন সুবিদখালী সরকারি কলেজের উত্তর পাশে বালুর মাঠে ঘুরতে গেলে সেখানে ওৎ পেতে থাকা একদল সন্ত্রাসী তাদের গতিরোধ করে। তাদের পরিচয় জানতে চেয়ে তর্কে লিপ্ত হয় এবং একপর্যায়ে লাঠি দিয়ে ভিকটিমের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে নির্মমভাবে আঘাত করে। মারধরের ফলে সিয়াম গুরুতর আহত হলে অভিযুক্তরা নিজেদের মোটরসাইকেলে করে ভিকটিম সিয়ামকে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফেলে রেখে পালিয়ে যায়। ২৩ ডিসেম্বর ২০২৫ইং তারিখ ৩.৪৫ ঘটিকায় কর্তব্যরত চিকিৎসক সিয়ামকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে মির্জাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

উল্লেখ্য যে ২৩ ডিসেম্বর ২০২৫ তারিখ দুপুরে নির্মম এই হত্যাকাণ্ডের পর থেকেই র‌্যাব-৮ ঘটনার ছায়া তদন্ত শুরু করে। ঘটনার ১২ ঘন্টার মধ্যে ১ নং ও ২নং  অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয় এবং অদ্য ২ জানুয়ারি অন্যতম অভিযুক্তকে লালমনিরহাট থেকে গ্রেফতার  করে।

গ্রেফতারকৃত অভিযুক্তকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য রংপুর মহানগর কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল