banglahour

ভৈরবে পুলিশের উপর হামলা চালিয়ে সাবেক কাউন্সিলর কে ছিনিয়ে নেয়ায় মামলা

সারাদেশ | এম এ হালিম, ভৈরব প্রতিনিধি

(১০ মাস আগে) ২ জানুয়ারি ২০২৬, শুক্রবার, ৯:৫৩ অপরাহ্ন

 ভৈরবে পুলিশের উপর হামলা চালিয়ে সাবেক কাউন্সিলর মোহাম্মদ আলী সোহাগ কে  পুলিশের  কাছ থেকে ছিনিয়ে নেয়ার ঘটনায়   ৬ জনের নাম উল্ল্যেখ করে অজ্ঞাত নামা ২০/২৫ জনের বিরুদ্ধে মামলা   দায়ের করেছে পুলিশ  । পুলিশ জানায়, অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ এর অভিযানে বৃহস্পতিবার রাত ৭ টার দিকে কমলপুর গাছতলা ঘাট মাদ্রাসা এলাকায়  অভিযান চালিয়ে ভৈরব পৌরসভার সাবেক কাউন্সিলর ও উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য মোহাম্মদ আলী সোহাগ কে আটক করা হয় । এ সময় তার সোহাগের লোকজন  পুলিশের উপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়। হামলায় বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছে । এ বিষয়ে ভৈরব থানার জৈষ্ঠ উপ- পরিদর্শক  এমদাদুল কবির ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সরকারি কাজে বাধা,পুলিশের উপর হামলা ও আসামি  ছিনিয়ে নেয়ায় এস আই শাহাদাত হোসেন বাদী হয়ে আজ শুক্রবার ভৈরব থানায় ৬ জনের নাম উল্ল্যেখ করে অজ্ঞাত নামা আরো ২০/২৫ জন কে আসামী করে মামলা দায়ের করা হয়েছে 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল