banglahour

জামালপুরে যাচাই বাছাইযে ৩টি সংসদীয় আসনে ১২ জনের মনোনয়ন বাতিল

রাজনীতি | আলী আকবর জামালপুর প্রতিনিধি

(৬ মাস আগে) ৩ জানুয়ারি ২০২৬, শনিবার, ৯:৪৭ অপরাহ্ন

উৎসবমূখর পরিবেশে জামালপুরের ৫ টি সংসদীয় আসনের মধ্যে আজ ৩ টি আসনে মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়েছে। জামায়াতের ১ জন, জাতীয় পার্টির ৩ জনসহ ১২ জনের মনোনয়ন বাতিল করেছে রিটার্নিং অফিসার মোহাম্মদ ইউসুপ আলী।

জামালপুর-১ দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ আসনে কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত,  জামায়াতের মুহাম্মদ নাজমুল হক সাঈদী ও ইসলামি আন্দোলন বাংলাদেশের আব্দুর রউফ তালুকদারের মনোনয়ন বৈধ হয়েছে। ত্রুটি থাকায় বাতিল করা হয়েছে জাতীয় পার্টির প্রার্থী একেএম ফজলুল হকের  মনোনয়ন।

জামালপুর-২ ইসলামপুর আসনে বিএনপির
সুলতান মাহমুদ বাবু, জামায়াতের সামিউল হক ও  ইসলামি আন্দোলন বাংলাদেশের সুলতান মাহমুদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এই আসনে বাতিল করা হয়েছে জাতীয় পার্টির প্রার্থী মোস্তফা আল মাহমুদসহ ৬ জনের মনোনয়ন।

জামালপুর-৩ আসনে বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুল, জাতীয় পার্টির মীর শামসুল আলম লিপটন ও ইসলামি আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ দৌলতুজ্জামান আনছারীসহ ৬ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।  বিভিন্ন কারনে বাতিল করা হয়েছে জামায়াতের মোঃ মুজিবুর রহমান আজাদী ও বিএনপির বিদ্রোহী প্রার্থী সাদিকুর রহমান সহ ৫ জনের মনোনয়ন পত্র।

 

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল