banglahour

উত্তরা পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৭ জন গ্রেফতার

অপরাধ | মাইনুল ইসলাম, সম্পাদক বাংলা আওয়ার

(১০ মাস আগে) ৪ জানুয়ারি ২০২৬, রবিবার, ৬:০২ অপরাহ্ন

রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা পশ্চিম থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো-১। মো. আইনাল হক (৪৮) ২। মোঃ আরিফুল ইসলাম (৪৩) ৩। ইমন হোসেন (২৫) ৪। সাকিবুল ইসলাম সুমন (২৬) ৫। মো. আলাল মিয়া (৩০) ৬। মো. শিমুল (২২) ৭। মো. শাকিল হোসেন নোমান (২৭) ৮। মো. তাওফিকুর রহমান (২৫) ৯। মো. রনি হায়দার মোল্লা (২৩) ১০। মোঃ তুরান ইসলাম (২২) ১১। স্বপন মিয়া (২৮) ১২। মোঃ কাউসার (২৭) ১৩। মোঃ সোহেল হোসেন জুয়েল (২৮) ১৪। মোঃ আলী হোসেন (৪৫) ১৫। মোঃ শানু মিয়া (৪৫) ১৬। মোঃ সুমন মিয়া (২০) ও ১৭। মোঃ মিজু আহম্মেদ (২৬)।

উত্তরা পশ্চিম থানা পুলিশ সূত্রে জানা যায়, আজ শনিবার (৩ ডিসেম্বর) উত্তরা পশ্চিম থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৭ জনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করে। এসময় তাদের হেফাজত হতে তিন পিস ইয়াবা ট্যাবলেট, দুই পুরিয়া হেরোইন, ১৫ পুরিয়া গাঁজা ও তিন বোতল HUNTER BEER উদ্ধার করা হয়।

এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল