banglahour

পঞ্চগড়ে সংঘর্ষের ঘটনা আওয়ামী লীগের কৌশল- ফখরুল

রাজনীতি | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ৬ মার্চ ২০২৩, সোমবার, ৩:১১ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৩:১১ অপরাহ্ন

ঢাকা: পঞ্চগড়ে সংঘর্ষের ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এ ঘটনা ঘটিয়ে একইভাবে বিএনপির নেতা-কর্মীদের নামে মামলা দিয়ে গ্রেপ্তার করতে বাড়ি-বাড়ি অভিযান চালাচ্ছে। ইতিমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করেছে। এটা হচ্ছে আওয়ামী লীগের কৌশল।

আজ সোমবার (৬ মার্চ) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন।

ফখরুল বলেন, তারা (আওয়ামী লীগ) নির্বাচনের আগে বিএনপিশূন্য, বিএনপিকে মাঠ থেকে বের করে দিতে চায়। কিন্তু এবার আর সেটা পারবে না। কারণ, জনগণ রাস্তায় নেমে গেছে। বিএনপি মাঠে নেমে গেছে। আন্দোলন চূড়ান্ত পর্যায়ে যাবে। এ সময় গণ-অভ্যুত্থানের মাধ্যমে এই সরকারের পতন হবে বলে জানান তিনি। 
 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল