banglahour

ময়মনসিংহে যাচাই-বাছাইয়ে ৪ আসনে ১২ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাজনীতি | কাজী মোহাম্মদ মোস্তফা ময়মনসিংহ প্রতিনিধি

(৬ মাস আগে) ৪ জানুয়ারি ২০২৬, রবিবার, ১০:১৯ অপরাহ্ন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিনে ময়মনসিংহ জেলার চারটি সংসদীয় আসনে ১২ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

ময়মনসিংহের ১১টি সংসদীয় আসনে মোট ৯৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাই শেষে কাগজপত্রে ত্রুটি থাকায় মোট ২৮ জনের মনোনয়নপত্র বাতিল এবং একজনের মনোনয়ন স্থগিত করেছেন রিটার্নিং কর্মকর্তা।

রোববার সকাল ১০টায় জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত যাচাই-বাছাই কার্যক্রমে ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ), ময়মনসিংহ-৯ (নান্দাইল), ময়মনসিংহ-১০ (গফরগাঁও) ও ময়মনসিংহ-১১ (ভালুকা) — এই চারটি আসনে ১২ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।

এর মধ্যে দাখিলকৃত কাগজপত্রে ত্রুটি থাকায় ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনে ১ জন এবং ময়মনসিংহ-৯ নান্দাইল আসনে ৫ জন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়।

এর আগে গত দুই দিনে ময়মনসিংহের আরও ৭টি আসনে ১৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল এবং একজনের মনোনয়ন স্থগিত করা হয়েছিল।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল