banglahour

আলেম-ওলামাদের বিরুদ্ধে জঙ্গি ট্যাগের প্রথম প্রতিবাদ করেছিলেন খালেদা জিয়া: রকিবুল ইসলাম বকুল

রাজনীতি | ব্যুরো প্রধান, খুলনা

(৯ মাস আগে) ৪ জানুয়ারি ২০২৬, রবিবার, ১০:২২ অপরাহ্ন

বাংলাদেশের আলেম-ওলামাদের বিরুদ্ধে ‘জঙ্গি’ তকমা লাগানোর বিরুদ্ধে সর্বপ্রথম সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুম বেগম খালেদা জিয়া প্রতিবাদ জানিয়েছিলেন বলে মন্তব্য করেছেন খুলনা-৩ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল।

তিনি আজ সন্ধ্যায় খুলনা মহানগরীর হাউজিং বাজার এলাকায় মরহুম সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, সাবেক যুগ্ম আহ্বায়ক চৌধুরী শফিকুল আলম হোসেন, আবুল কালাম জিয়া, বিএনপি নেতা আবু সালেক, বিপ্লবুর রহমান কুদ্দুস খোদাবক্স কোরাইশী কালুসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল