
(৯ মাস আগে) ৬ জানুয়ারি ২০২৬, মঙ্গলবার, ১২:০৫ অপরাহ্ন
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় পৃথক পৃথক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যায় কটিয়াদী উপজেলা ও পৌর বিএনপি এবং দলের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এসব দোয়া মাহফিলের আয়োজন করা হয়। কটিয়াদী উপজেলা বিএনপির আয়োজনে কটিয়াদী বাসস্ট্যান্ডে অবস্থিত উপজেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন খাঁন দিলীপ।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহর লাল সাহা, সহ-সভাপতি শরাফত লস্কর পারভেজ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মিটু ও শফিকুল ইসলাম ফুলু, সাংগঠনিক সম্পাদক মো. খলিলুর রহমান ও হাজী মোহাম্মদ আলী।
এ ছাড়া উপস্থিত ছিলেন জালালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম ভূঞা শ্যামল, লোহাজুরী ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফুল মতিন জুয়েল, মুমুরদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হাদিউল ইসলাম, আচমিতা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুল হান্নান, মসূয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান আবু বাক্কার সিদ্দিক।
আরও উপস্থিত ছিলেন লোহাজুরী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মোবারক হোসেন, আচমিতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন, মসূয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আ. কুদ্দুছ রতন, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল আলম রফিক, মুমুরদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলা উদ্দীন সাবেরীসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়