banglahour

খুলনায় তীব্র শীত, হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর চাপ

স্বাস্থ্য | ব্যুরো প্রধান খুলনা

(৪ মাস আগে) ৭ জানুয়ারি ২০২৬, বুধবার, ৩:০৮ অপরাহ্ন

খুলনায় শীতের তীব্রতা বেড়েছে। সকালে হালকা কুয়াশা ও শৈত্যপ্রবাহের প্রভাবে কনকনে শীত অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, বৃহস্পতিবার সকালে খুলনায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

টানা তিন দিন পর আজ রোদের দেখা মিললেও শীতের দাপট এখনো অব্যাহত রয়েছে। এদিকে তীব্র শীতের কারণে শিশু ও বয়স্করা ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। অনেকেই সর্দি-কাশি ও নিউমোনিয়ায় ভুগছেন।

খুলনার বিভিন্ন সরকারি হাসপাতালে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। রোগীর অতিরিক্ত চাপে শীতের মধ্যেই হাসপাতালের বারান্দায় চিকিৎসা দিতে হচ্ছে বলে চিকিৎসকরা জানান।

অন্যদিকে তীব্র শীতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল ও হতদরিদ্র মানুষ। শীতের কারণে অনেকেই কাজ হারিয়ে চরম আর্থিক সংকটে পড়েছেন। খুলনা জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এ পর্যন্ত ছিন্নমূল ও হতদরিদ্র পরিবারের মাঝে প্রায় দেড় হাজার কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

এছাড়া রোটারি ক্লাবসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শীতার্তদের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল