banglahour

ভূঞাপুরে ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠা বার্ষিকী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

শিক্ষা | আতিফ রাসেল, টাঙ্গাইল প্রতিনিধি

(৫ মাস আগে) ৭ জানুয়ারি ২০২৬, বুধবার, ১০:৫৮ অপরাহ্ন

টাঙ্গাইলের ভূঞাপুরে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে গোবিন্দাসী ক্যাডেট স্কুলের ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী, অভিভাবক সমাবেশ এবং বার্ষিক পরীক্ষা-২০২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৭ জানুয়ারি) সকালে উপজেলার গোবিন্দাসী ক্যাডেট স্কুল প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গোবিন্দাসী ক্যাডেট স্কুলের পরিচালক মো. হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাব্বির রহমান, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. শাহিনুর ইসলাম, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মো. আমিনুল হক, গোবিন্দাসী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মহির উদ্দিন, ভূঞাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহ আলম প্রামাণিক এবং সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল লতিফ তালুকদার ও মো. আব্দুল মজিদ মণ্ডল, ভূঞাপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. মামুন সরকার, গোবিন্দাসী ক্যাডেট স্কুলের পরিচালক ও ভূঞাপুর প্রেসক্লাবের অর্থ সম্পাদক কোরবান আলী তালুকদার, জাহিদুল ইসলাম জাহিদ, প্রেসক্লাবের ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. রফিকুল ইসলাম রবি, দপ্তর ও পাঠাগার সম্পাদক মাহমুদুল হাসানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। আলোচনা শেষে ২০২৫ সালের বার্ষিক পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল