banglahour

কুড়িগ্রামে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও এতিমদের মাঝে খাবার

রাজনীতি | রাশিদুল ইসলাম রাশেদ কুড়িগ্রাম প্রতিনিধি

(৬ মাস আগে) ৮ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার, ৩:১১ অপরাহ্ন

কুড়িগ্রামে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল এবং শতাধিক এতিম ও সুবিধাবঞ্চিত শিশুর মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) দুপুরে স্থানীয় উন্নয়ন সংস্থা ছিন্নমুকুল বাংলাদেশ–এর উদ্যোগে এ দোয়া মাহফিল ও খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

দোয়া মাহফিল শেষে উপস্থিত অতিথিরা শতাধিক এতিম ও সুবিধাবঞ্চিত শিশুর হাতে খাবার তুলে দেন। এ সময় আয়োজকরা বলেন, মানবিক বাংলাদেশ গঠনে সমাজের অবহেলিত ও এতিম শিশুদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছিন্নমুকুল বাংলাদেশের সভাপতি ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাদিম আহম্মেদ, বিএনপি নেতা আশরাফুল হক রুবেল, জেলা যুবদলের সহ-সভাপতি ইনসান সরকার, ছিন্নমুকুল বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা সুশান্ত পাল, পরিচালক জুয়েল ইসলাম, সমন্বয়কারী মো. রানা মিয়া, ফিন্যান্স কর্মকর্তা মো. আলমগীর হোসেনসহ সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

দোয়া মাহফিল ও খাবার বিতরণ কর্মসূচিটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল